Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ছাগল কর্তৃক শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধা হত্যা মামলার মুলহোতা গ্রেফতার

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ১০, ২০২৩ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুরে ছাগলে শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় মোঃসিরাজ আলী নামে (২৮) একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৪।
মঙ্গলবার(১০অক্টোবর)ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে সোমবার রাত ১১টার দিকে জেলার ফুলপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সিরাজ আলী ফুলপুর উপজেলার
রঘুরামপুর গ্রামের শরাফ উদ্দিন’র ছেলে। নিহত ওই নারীর নাম জুলেখা বেগম (৫৫)। তিনি একই গ্রামের মোঃ আঃমজিদের স্ত্রী।
ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরের উপ-পরিচালক মোঃআনোয়ার হোসেন বলেন,জুলেখা বেগম ও তার পরিবারের সঙ্গে প্রতিবেশী আঃওয়াহাব ও সিরাজ আলীর পরিবারের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত রোববার বিকেল সোয়া ৪টার দিকে জুলেখার একটি পালিত ছাগল খুটি উপড়ে ওয়াহাবের শিম গাছ খেয়ে ফেলে। এতে ওয়াহাব ছাগলটিকে মারধর করেন। জুলেখা এর প্রতিবাদ করায় তাদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে ওয়াহাবের ডাকে সিরাজ আলী-সহ অন্যান্য লোকজন লাঠি, লোহার রড, রাম দা নিয়ে ঘটনাস্থলে এসে জুলেখার পেঠে লাথি মেরে লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এ অবস্থায় জুলেখার পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন,এ ঘটনায় পরদিন নিহতের ছেলে সুজন মিয়া থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪,সদর ব্যাটালিয়ন এর চৌকস আভিযানিক দল আসামি সিরাজ আলীর অবস্থান সনাক্তের মাধ্যমে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।