Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ১৩ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে এমপি প্রার্থী শাহ মনজুরুলের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ১৩, ২০২৩ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ -৮ ঈশ্বরগঞ্জে গণসংযোগ, পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নৌকার মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট শাহ মনজুরুল হক।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বের হয়। এ সময় মনোনয়ন প্রত্যাশী শাহ মনজুরুল হক গণসংযোগ ও পথসভা করেন।

জানা যায়, সকাল থে‌কে মোটরসাই‌কেল নিয়ে নেতাকর্মীরা মধুপুর এলাকায় জড়ো হ‌য়। পরে সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন ইউনিয়ন ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে মগটুলা, মাইজবাগ, সদর, জাটিয়া ইউনিয়নসহ পৌর শহরের বিভিন্ন পয়েন্টে গণসংযোগ, পথসভা করেন নৌকার মনোনয়ন প্রত্যাশী শাহ মনজুরুল হক।

এ সময় উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।