খাইরুল ইসলাম আল আমিন।। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মী সমাবেশ করেছেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৩৬টি কর্মী সমাবেশের মধ্যে এটি ৮ম কর্মী সমাবেশ। শনিবার বিকেলে উপজেলার জাটিয়া ইউনিয়নের মালিয়াটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাটিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ মোতালেব ফকিরের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবয়ক মাহাবুব আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুর রহমান, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, উপজেলা যুবলীগের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইঁয়া সুমন, ঈশ্বরগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি সাইদুল গণী ভূইঁয়া রুমন, জাটিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আলী উসমান, যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন ফকির, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান প্রমুখ।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, ময়মনসিংহ জেলা স্বেচ্চাসেবক লীগের সাবেক সদস্য শরিফুজ্জামান আকন্দ রানা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান আনিছ, রফিকুল ইসলাম রুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর মুর্শেদ, দপ্তর সম্পাদক নাঈমুর রহমান হিমেল, উপ প্রচার সম্পাদক এরশাদুল হক হৃদয়, উপ মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত আরা প্রিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওলিউল্লাহ রাসেল, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান গনি ভূইয়া হীরা, সাবেক সহ-সভাপতি অর্ণব হোম চৌধুরী, উপজেলা যুবমহিলা লীগ সভাপতি শিউলি আক্তারসহ ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের জনসাধারণ।
এছাড়াও উক্ত সমাবেশে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


