বার্তা ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য, ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক আবু বকর সিদ্দিক দুলাল ভুইয়ার মাতা রাবেয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাধ্যক্য জনিত কারণে রাবেয়া খাতুন সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উনার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ঈশ্বরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার ভূইয়ার সহধর্মীনি ছিলেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮০ বছর।
দুলাল ভূইয়ার মাতা রাবেয়া খাতুন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুর্নীতি বার্তা ডটকমের প্রকাশক খাইরুল ইসলাম আল আমিন। পাশাপাশি তিনি দুর্নীতি বার্তা পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।
উল্লেখ্য, মরহুমার জানাজার নামাজ ২ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২.০০ ঘটিকার সময় ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের শর্শী গ্রামের আলহাজ্ব আব্দুল জব্বার ভূইয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে।

