বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহে বাংলাদেশ প্রেসক্লাবের ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সমাবেশের প্রস্তুতি নিয়ে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ শুক্রবার বিকেলে নগরীর সিকে ঘোষ রোডের ধানসিঁড়ি রেস্টুরেন্টে এই উদ্দীপনাময় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামীম তালুকদারের সভাপতিত্বে ও ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম রাব্বির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক ও জেলার সভাপতি খালেদ হাসান, সহ-সভাপতি জাহাঙ্গীর হাসান, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সজীব রাজভর (বিপিন), সহ-যুগ্ন সম্পাদক মারুফ হোসেন. সাংগঠনিক সম্পাদক সামদানি বাপ্পী, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক বিশ্বনাথ সাহা বিশু, প্রচার সম্পাদক সাদিকুর রহমান ফারুক, ক্রীড়া সম্পাদক মোঃ সোহাগ, মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আরিফ রাব্বানি, সাংগঠনিক সম্পাদক ফারজানা আফরিন নুপুর, সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম সোহান রুকন।
শেরপুর জেলার সভাপতি নূর-ই আলম চঞ্চল, সাধারণ সম্পাদক নাজমুল আলম , জামালপুর জেলার সভাপতি জয়নাল আবেদিন, সহ-সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মীর জাহাঙ্গীর, গাজীপুর জেলার সভাপতি মেজবাহ উদ্দিন সরকার, নেত্রকোনা জেলার সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক তানজিলা আক্তার রুবি, জেলা উপদেষ্ঠা অরবিন্দ ধর, নেত্রকোনা সদর শাখার সদস্য নূর নবী তালুকদার।
উপজেলা পর্যায়ে উপস্থিত ছিলেন গেীরিপুর শাখার সভাপতি রায়হান উদ্দিন সরকার, শ্যামগঞ্জ শাখার সভাপতি মোঃ রফিকুল হাসন আজমি, পূর্বধলার সভাপতি মোঃ মজিবর রহমান, সদস্য মোঃ আব্দুলাহ আল মামুন, মদন শাখার সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহমান ভুইয়া, সদস্য পাইলট মিয়া, আটপাড়া শাখার সাধারণ সম্পাদক মো মনির হোসেন, কেন্দুয়ার সদস্য লাভলী আক্তার, রুহুল আমিন শেখ রুবেল প্রমুখ।
দুই পর্বের এই অনুষ্ঠানে ইফতারের আগে পরিচিত পর্ব ও সম্মেলন সম্পর্কে মতবিনিময় করা হয়। ইফতারের পরে ময়মনসিংহ বিভাগীয় সম্মেলন এর প্রাক প্রস্তুতি ও বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ও বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি ফরিদ খান।

