Durnitibarta.com
ঢাকারবিবার , ১৬ জানুয়ারি ২০২২
আজকের সর্বশেষ সবখবর

অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশের এএসআই

প্রতিবেদক
Khairul Islam Alamin
জানুয়ারি ১৬, ২০২২ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মোহাম্মদপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মীর আব্দুল হান্নান।

রবিবার বিকালে বসিলা এলাকায় এই ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশের এই সদস্যের স্ত্রীর বড়ভাই আব্দুল মোমেন বাবলু গণমাধ্যমকে বলেন, আজকে ছুটিতে সাতক্ষীরার কলারোয়ার উদ্দেশে এয়ারপোর্ট থেকে গাবতলী এলাকায় যান হান্নান। প্রতারক চক্র তাকে অজ্ঞান করে সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে মোহাম্মদপুর বসিলা এলাকায় ফেলে যায়। দুপুর দুইটার দিকে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসি। তার পাকস্থলী ওয়াশ করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, হান্নানের জ্ঞান ফিরলে তার কাছ থেকে বিস্তারিত জানা যাবে।