ময়মনসিংহের ফুলপুর উপজেলার শেরপুর রোড এলাকায় মঙ্গলবার (১৪ জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নেশাগ্রস্ত অবস্থায় দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্তরা দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। পরে তাদের কে জেলা কারাগারে পাঠানো হয়।
মাদকসেবীরা হলেন, শাহিদুল ইসলাম ও আনোয়ারা খাতুনের ছেলে মোবারক হোসন ডন (৩৩), অপরজন শহিদুল ইসলাম খোকন ও আফরোজা খাতুনের ছেলে নাজমুল হক (২৭), উভয় ফুলপুর পৌরসভার গোদারিয়া এলাকার। অভিযান পরিচালনাকালে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেনের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানায়, মাদক নিয়ন্ত্রণ, জনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

