Durnitibarta.com
ঢাকাশনিবার , ২৪ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণে সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নারী

প্রতিবেদক
Mym Office
সেপ্টেম্বর ২৪, ২০২২ ৩:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নে (২৩) বছর বয়সী এক নারীকে মো. সজল (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের শিকারে সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত মো. সজল মিয়া ওই ইউনিয়নের (ওমান প্রবাসী) মো. রফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ওই নারী ও তার পরিবার। ওই নারীর বাবার অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য এই ঘটনাটি সমঝোতা করার দেওয়ার জন্য একাধিক তারিখ নিয়েছেন, কিন্তু ঘটনা এখনো কোনো সমঝোতা হয়নি।

অন্তঃসত্ত্বা ওই নারী বলেন, ‘সজলের বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি। আমার অন্য এক জাগায় বিয়ে হয়েছে ছিল। পরে সজলের সাথে প্রেমের সম্পর্ক হয়, সেখানে থেকে আমাকে এক বছর আগে ছাড়িয়ে আনে সজল বিয়ে করবে বলে। গত চৈত্র মাসের ১৮ তারিখ শুক্রবার রাত ১০টায় আমার ঘরে ঢুকে ধর্ষণ করে। ওই দিন বাড়ি মা বাবা ছিল না, তারা সবাই নানা বাড়িতে ছিল। কিছু আগে আমি অসুস্থ হলে আমার মা আমাকে নিয়ে টেস্ট করালে জানতে পারি আমার পেটে সাড়ে পাঁচ মাসের বাচ্চা। পরে সব জানাজানি হয়। আমি এ ঘটনার বিচার হয়‌।’

ওই নারীর বাবা বলেন, ‘আমি গরিব মানুষ, ঘটনা জানার পর মেম্বারকে জানিয়েছি। আজ এ ১৫ দিন ধরে বলছে মীমাংসা করে দেবে। কিন্তু কেউ মীমাংসা করে দিচ্ছে না‌ মীমাংসার করবে বলে তারিখ দিছে- কিন্তু কেউ করে না। এখন মেয়েকে নিয়ে কার কাছে যাব, কী করব?’

ওই নারীর চাচা বলেন, মেম্বার এ ঘটনায় নিয়ে কয়েকবার সালিশ বসার কথা বলে। কিন্তু সালিশি হয়নি। শুক্রবার আবার রাতে চেয়ারম্যান, মেম্বারসহ সালিশি বসার কথা। এখন রাতের সালিশি হবে কি না তাও জানি না।

অভিযুক্ত সজলের বাড়িতে কেউ না থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কুলিয়া ইউনিয়নে ইউপি সদস্য উজ্জ্বলের সাথে এ বিষয়ে মোবাইল ফোনে কথা বলতে গেলে কয়েকবার ফোন রিসিভ করে কেটে দেন। এ বিষয় নিয়ে তিনি কোন কথা বলেননি।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।’