Durnitibarta.com
ঢাকারবিবার , ১৩ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে আ.লীগের যুগ্ম-সম্পাদক সুরুজ্জামানকে অব্যাহতি

প্রতিবেদক
Mym Office
নভেম্বর ১৩, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক:

অসাংগঠনিক কর্মকাণ্ডের অভিযোগে জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ্জামানকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

রবিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়।

পত্রে উল্লেখ করা হয়, অধ্যাপক সুরুজ্জামান তার ব্যক্তিগত আইডি থেকে একটি পোস্ট দিয়েছেন। যেটাতে তিনি দেওয়ানগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র নুরুন্নবী অপুকে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চেয়েছেন। কিন্তু অপু উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এবং নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করে নির্বাচিত হয়েছেন।

পত্রে আরো উল্লেখ করা হয়, অধ্যাপক সুরুজ্জামানের এমন কর্মকাণ্ড অসাংগঠনিক ও শৃঙ্খলা পরিপন্থী। তাকে আগেও সতর্ক করা হয়েছিল। তাই তাকে অব্যাহতি দেয়া হয় এবং কেনো তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না তা ৭ দিনের মধ্যে জানানোর কথা বলা হয়।