তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নে বিতর্কিত ব্যক্তিদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ। শনিবার (১৭ অক্টোবর/২৬) দুপুরে ফুলপুর বাসস্ট্যান্ডে ‘ভাইটকান্দি ইউনিয়নের সর্বস্তরের কৃষক ও জনগণ’-এর ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনবির সদস্য আঃ সালাম,শাহ্সালাউদ্দিন আহমেদ, ভাইটকান্দি ইউনিয়নের আহবায়ক প্রার্থী সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী মাহাবুব আলম, ভাইটকান্দি ইউনিয়ন এর ছাত্রদলের সভাপতি, উত্তর জেলা ছাত্রদলে সদস্য মোঃ আলী আজগর সহ অন্যান্যরা। বক্তারা অভিযোগ করে বলেন, মেসার্স সাদিকা ট্রেডার্সের মালিক মোঃ সাখাওয়াত হোসেন আওয়ামী লীগ সমর্থিত এবং বিগত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী দোসর। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ায় এলাকার সাধারণ কৃষক ক্ষুব্ধ ও হতাশ। আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ বাতিল করে পুনর্বিবেচনা করতে হবে। তা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা। মানববন্ধন শেষে বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিতর্কিত ডিলার নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি জানান।
এ বিষয়ে সার ডিলারের নিয়োগ পাওয়া মেসার্স সাদিকা ট্রেডার্সের মালিক মোঃ সাখাওয়াত হোসেন বলে, একটা দুষ্কৃতী মোহন আমার ছবি এআই দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে সমার্থক বানিয়ে গণমাধ্যমে পোস্ট দেন। আমি একজন বিএনপির সমর্থক। তবে তবে এআই দিয়ে ছবি তৈরি করে আমার মানহানি করছে। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্ত চাই।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অবগত করা হয়েছে। মনে হয় খুব শীঘ্রই বিষয়টির ওপর তদন্ত করা হবে পুনরায়।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা বলেন, উক্ত বিষয়ে লিখিত আকারে অভিযোগ দিয়েছেন আমার কাছে এবং ডিসি বরাবর। জেলা থেকে বিষয়টি আবারও তদন্ত করবেন বলে জানা গেছে।#

