Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত, ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক
Dhaka Office
অক্টোবর ১৩, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গৌরীপুরে আবাসিক বাসাবাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুত রাখার অপরাধে এক যুবককে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জেলার জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গৌরীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গাঁও গৌরীপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, গাঁও গৌরীপুর গ্রামের শেখ জামাল উদ্দিনের ছেলে তানভির আহমেদ (২১) তার নিজ বাসাবাড়িতে অনিয়মতান্ত্রিক ও অবৈধ উপায়ে ফ্রেশ এবং ওমেরা কোম্পানির ৬০০টি (ছয় শত) গ্যাস সিলিন্ডার মজুত করে রেখেছেন।

পরবর্তীতে এনএসআই ময়মনসিংহের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউভ ম্যাজিস্ট্রেট এ বি এম কাউসার জামান সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত করার সত্যতা পাওয়ায় অভিযুক্ত তানভির আহমেদকে ‘অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬’-এর ৫ ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের প্রশাসনিক অভিযান অব্যাহত থাকবে।