Durnitibarta.com
ঢাকাবুধবার , ১৪ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাস থেকে ১০ কেজি গাঁ’জা’সহ দুজন আটক

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ১৪, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী বাস থেকে ১০ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার (১৪ অক্টোবর) বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে ভৈরবপুর সিলেট বাসস্ট্যান্ড এলাকার দুর্জয় মোড়ের পূর্ব পাশে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ভৈরব সার্কেলের একটি দল ঢাকা থেকে হবিগঞ্জগামী ‘যমুনা’ পরিবহনের একটি বাসে অভিযান চালায়। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-২৪-৭১৮২। এ সময় বাসটি থেকে ১০ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ বাজার এলাকার মো. রুবেল (৩৩) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়দোসিয়া গ্রামের মো. আবুল হোসেন (২৪)। আবুল হোসেন বর্তমানে কসবা উপজেলার বায়েক উচ্চবিদ্যালয়ের পাশের এলাকায় বসবাস করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন জানান, এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।#