Durnitibarta.com
ঢাকাসোমবার , ৮ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে সাড়ে ১৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

প্রতিবেদক
Mym Office
আগস্ট ৮, ২০২২ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাড়ে ১৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় গাঁজা ছাড়াও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ১টি মোটরসাইকেল ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকরা হলেন, কুমিল্লার লাকসামের আউশপাড়া এলাকার হারুনুর রশিদ মজুমদারের ছেলে মো. ফয়সাল (৩২), একই এলাকার আব্দুল হাকিম মজুমদারের ছেলে মোশারফ মজুমদার (৪০) ও বরিশালের গৌরনদীর নলচিড়া এলাকার ইউনুস খলিফার ছেলে আলামিন খলিফা (৩২)।

ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিনজন পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন জব্দকৃত প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে ফরিদপুর মহাসড়ক ব্যবহার করে গাঁজার চালান নিয়ে ফরিদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে। পরে গোপন সংবাদে র‌্যাব-৮ এর একটি টিম তাদের আটক করে।