Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে ভাতিজাদের পিটুনিতে চাচির মৃত্যু

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ২৭, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের সংঘবদ্ধ আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মনোয়ারা খাতুন (৩৫)। সে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের মহাজনিকান্দা গ্রামের রুস্তম আলীর স্ত্রী। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত রস্তুম আলী ও তার বড় ভাই সমেদ আলীর মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো।

আজ বৃহস্পতিবার সকালে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই সমেদ আলী তার সন্তানদের নিয়ে সংঘবদ্ধভাবে ছোট ভাই রুস্তম আলী ও তার পরিবারের উপর বাঁশ ও গাছের ডাল নিয়ে আক্রমণ চালায়। এ সময় হত্যার উদ্দেশ্যে রুস্তম স্ত্রী মনোয়ারা খাতুনের মাথায় একাধিকবার আঘাতে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পড়ে আত্মীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভাতিজা সামেদুল ইসলামকে আটক করে থানা পুলিশ।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহিনুজ্জামান খান বলেন, হালুয়াঘাট থানায় এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদের জন্য সামেদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।