Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ২৮ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ২৮, ২০২২ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

 হালুয়াঘাট( ময়মনসিংহ) প্রতিনিধিঃ

২৭ অক্টোবর, বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করে ছিলেন। সংগঠটির গঠনতন্ত্রে লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছিল উৎপাদনমুখী রাজনীতি, মুক্তবাজার অর্থনীতি ও গণতন্ত্রের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা, মানব কল্যাণ মুখী অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় সমৃদ্ধি অর্জনে প্রত্যেক স্তরে সৎ, মেধাবী ও নিঃস্বার্থ যুবকদের সমন্বয়ে আদর্শবান নেতৃত্ব গড়ে তোলা।

জিয়ার আদর্শে আদর্শিত ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেলর দিক নিদের্শনায় ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বার বিকালে নানা কর্মসূচীর মধ্য দিয়ে দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাত হোসেন খাঁন হীরার, সভাপতিত্বে ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সরকারের পরিচালনায় উপজেলা বিএনপি, যুবদল,ছাত্র দল,সেচ্ছাসেবক দল,তাঁতী দল,সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।