Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২৫ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১৭

প্রতিবেদক
Mym Office
মে ২৫, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম আল আমিন: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুয়াড়ি, মাদক, নিয়মিত ও ওয়ারেন্ট ভুক্ত আসামিসহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ২৫ মে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতাকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

জুয়া আইনে গ্রেফতাকৃতরা হলেন, কাদির(৬০), মো. ফজলুর রহমান(৫৫), মো. বাবুল মিয়া(৪৫), মো. আঃ কাদির(৩৭), মো. শাহজাহান(৩৮), মামুন(১৮), মো. ফারুক হোসেন(৩৫), মো. সোহেল মিয়া(২২), মো. হিমেল মিয়া(২০), মো. উজ্জ্বল মিয়া(৩৫), মো. নূর হোসেন(৩৪), মো. হেলাল উদ্দিন(৬০)।

মাদক, নিয়মিত ও ওয়ারেন্ট ভুক্ত আসামীরা হলেন, মো. আবেদ আলী আকন্দ(৬০), মো. দুলাল মিয়া(৪০), মো. কামাল হোসেন(৫০), মো. ওয়াসিম(৩০), মো. আরিফুল ইসলাম(৩০)।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাছিনুর রহমান জানান, বিশেষ অভিযান পরিচালনা করে জুয়া, ওয়ারেন্ট ভুক্ত ও মাদকসহ ১৭ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।