Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

“মানুষ মানুষের জন্য”: জামালপুরে এক অসহায় প্রতিবন্ধী পরিবারের ভাগ্য বদলাতে প্রবাসীদের ডাক

প্রতিবেদক
Dhaka Office
মে ৮, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

রাজন সরকার, জেলা প্রতিনিধি (জামালপুর) :  জামালপুর সদর জামালপুরের সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে চরম মানবেতর জীবনযাপন করছেন শারীরিক প্রতিবন্ধী মো. ছৈবর আলী। নিজের এক চিলতে জমি বা থাকার মতো ঘর নেই। শরীরের অক্ষমতা আর দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট হয়ে এখন তার দিন কাটছে অনাহারে-অর্ধাহারে। এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে এবং তাদের পুনর্বাসনের লক্ষ্যে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় সেবামূলক সংগঠন ‘হামিদপুর যুব ও প্রবাসী কল্যাণ সংগঠন’।

​হামিদপুর গ্রামের মো. হাছেন আলী ও সখিনা খাতুনের ছেলে মো. ছৈবর আলী। পরিবারে তার স্ত্রী ও একটি সন্তান রয়েছে। জন্মগত শারীরিক প্রতিবন্ধকতার কারণে তিনি কোনো ভারী কাজ করতে পারেন না। এক সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে কিছু করার চেষ্টা করলেও বর্তমানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার উপার্জনের সব পথ বন্ধ হয়ে গেছে।

​নিজের মাথা গোঁজার ঠাঁই না থাকায় অন্যের আশ্রয়ে বা জীর্ণ অবস্থায় দিনাতিপাত করতে হচ্ছে। কখনো মানুষের দ্বারে হাত পেতে, আবার কখনো অর্ধাহারে দিন পার করছে এই তিন সদস্যের পরিবারটি। বর্তমানে অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা এবং দুবেলা অন্ন সংস্থান করাও তার জন্য অসম্ভব হয়ে পড়েছে।

​ছৈবর আলীর এই করুণ পরিস্থিতি দেখে তাকে একটি সুন্দর ও স্বাভাবিক জীবন দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘হামিদপুর যুব ও প্রবাসী কল্যাণ সংগঠন’। সংগঠনের সদস্যরা সমাজের বিত্তবান, হৃদয়বান ব্যক্তি এবং প্রবাসীদের প্রতি এই আর্তমানবতার সেবায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন।

​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সবার সম্মিলিত সহযোগিতা পেলে ছৈবর আলীর জন্য একটি স্থায়ী মাথা গোঁজার ঠাঁই এবং তার পরিবারের ভরণপোষণের ব্যবস্থা করা সম্ভব হবে।

​সহায়তা পাঠানোর ঠিকানা:

​আপনার সামান্য দান হতে পারে একটি পরিবারের বেঁচে থাকার অবলম্বন। এই উদ্যোগে শরিক হতে বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন:

​সমন্বয়ক: মো. সজীব আহমেদ

​বিকাশ/নগদ (পার্সোনাল): 01643319426

​”মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।” আসুন, আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় এই ভাইটির পাশে দাঁড়াই। আপনার ছোট ছোট দানই বদলে দিতে পারে একটি পরিবারের ভাগ্য।