Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাজিতপুরে যৌথ অভিযানে বসতভিটা থেকে ৭টি গাঁজা গাছ উদ্ধার,আটক ২

প্রতিবেদক
Editor
মে ১২, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে বসতভিটার বিভিন্ন স্থান থেকে ৭টি গাঁজা গাছ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
রোববার (১১ মে) সকাল ১১টার দিকে বাজিতপুর থানাধীন নোয়াহাটা ভূইয়াবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দীন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ ‘খ’ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরসহ টাস্কফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
আটকরা হলেন— নোয়াহাটা ভূইয়াবাড়ী এলাকার মৃত বাবু মিয়ার ছেলে মো. সাহাবল (৪০) এবং মৃত কাশেম আলীর ছেলে মো. হালীম (২৮)।আটক কৃতরা সম্পর্কে মামা ভাগ্নে।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ টাস্কফোর্স এলাকায় অভিযান চালায়। এ সময় বসতভিটার সামনের অংশ, পেছনের আঙিনা ও আশপাশের বিভিন্ন স্থান তল্লাশি করে মোট ৭টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে গাছগুলো জব্দ করে আটক দুইজনকে বাজিতপুর থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক সাইকুল ইসলাম তালুকদার বাদী হয়ে বাজিতপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
উপজেলা প্রশাসন জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।