Durnitibarta.com
ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান-এর নেতৃত্বে ময়মনসিংহে পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদক
Mym Office
জুন ২৭, ২০২৬ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শনিবার, ২৭ জুন /২০২৬ ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর কাচিঝুলি এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে “পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান” পরিচালিত হয়। ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান-এর নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আন্তরিকভাবে এ অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানের অংশ হিসেবে সড়ক, ড্রেন, খালপাড়, খোলা স্থান ও সম্ভাব্য মশার প্রজননস্থল পরিষ্কার করা হয় এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তার রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর সফলতা নির্ভর করে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতার ওপর। তাই প্রত্যেক নাগরিকের উচিত নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখা, কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননের অনুকূল পরিবেশ ধ্বংস করা। আসুন, আমরা সবাই সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা বজায় রাখি, ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। আমাদের সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠবে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও ডেঙ্গুমুক্ত ময়মনসিংহ।”পরিচ্ছন্নতা হোক অভ্যাস, ডেঙ্গুমুক্ত হোক আমাদের বাংলাদেশ।”#