Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১০ মে ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে বাস চাপায় প্রবীণ আ.লীগ নেতার মৃত্যু

প্রতিবেদক
Admin
মে ১০, ২০২২ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাস চাপায় ময়মনসিংহের ফুলপুরের আব্দুস সামাদ (৭০) নামে এক প্রবীণ আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত আব্দুস সামাদ সিংহেশ্বর ইউনিয়নের হরিরামপুর গ্রামের মৃত শহর আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের আ.লীগের সহ-সভাপতি ছিলেন। মঙ্গলবার (১০ মে) সকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের হরিরামপুর বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালের দিকে নেতাকর্মীদের নিয়ে একসঙ্গে চা পান করতে হরিরামপুর বাজারে আসেন। চা পান করে নিজ বাড়িতে যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতিতে শেরপুরগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তবে, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।