ময়মনসিংহ করেস পন্ডেন্ট :
ময়মনসিংহের দুই উপজেলায় পৃথক বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।বুধবার (১১ মে) সকাল ১১ থেকে বেলা সোয়া ১২ টার মধ্যে জেলার সদর ও ফুলপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত অন্তত আরও ৪৫ জন। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বেলা সোয়া ১২ টার দিকে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস ইমাদপুর এলাকায় আরেকটি বাসকে ওভারট্রেক করার সময় ধান কাটার মেশিন বহনকারী অপর একটি ট্রাকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে পুকুরে পরে যায়।
এতে বাসের একজন যাত্রী নিহত হয়। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। এবিষয়ে ফুলপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আল আমিন স্হানীয়দে’র বরাত দিয়ে বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। এ ঘটনায় একজন মারা গেছেন,আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহত ও আহতদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে, কারোর নাম ঠিকানা এখনো জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
এদিকে কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুল হক গণমাধ্যমকে বলেন, সকাল ১১ টার দিকে ঢাকা থেকে নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী বাস জেলার সদর উপজেলার রশিদপুর নামক স্থানে যেতেই বিপরিত দিক আসা একটি বাস’র সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি দুমড়ে মুচড়ে চালকসহ অন্ততপক্ষে ২০ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদ’র দ্রত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তিনি আরও বলেন, এই ঘটনায় এক বাসের চালকসহ ২০ জন আহত হয়েছেন। অপর বাসের চালক পালিয়েছেন।
বাস দুটি জব্দ করা হয়েছে। তবে, তাৎক্ষনিক আহতদ’র নাম পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পর উপ-পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, সদরের দুর্ঘটনায় এই পর্যন্ত ২০ জনকে আমরা পেয়েছি। এরমধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহতদের চিকিৎসক দেখছেন। ভর্তি আরও বাড়তে পারে। তবে, এই ঘটনায় গুরুতর আহত একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

