Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ২৪ জুন ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বন্যার পানিতে ভেঁসে আসা যুবকের মরদেহ ১৫ দিন পর ফুলপুরে উদ্ধার

প্রতিবেদক
Mym Office
জুন ২৪, ২০২২ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি ;

ময়মনসিংহের ফুলপুরে বন্যার পানিতে ভেঁসে আসা ইব্রাহিম খলিল (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইব্রাহিম খলিল শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বালুঘাট এলাকার ইয়াকুব আলী মুন্সির ছেলে।
শুক্রবার (২৪ জুন) সকালে উপজেলার ভাটপাড়া মালিজী নদীর বাইরাখালি ব্রীজ এলাকা মরদেহ উদ্ধার করে পুলিশ।ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলার ভাটপাড়া মালিজী নদীর বাইরাখালি ব্রীজ এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করি।
এমন খবর পেয়ে শেরপুর জেলার নকলা উপজেলা থেকে মোঃ আব্দুর রাফি, মোহাম্মদ ফিরোজ উদ্দিনসহ আরও কয়েকজন ফুলপুর থানায় এসে মরদেহ কাপর, চশমা ও চাবির রিং দেখে পরিচয় শনাক্ত করে।
নিহতের আত্মীয়দের বরাত দিয়ে ওসি আরও বলেন, গত ৯ জুন মৃত ইব্রাহিম খলিল তার শশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। শ্বশুর বাড়িতে যাওয়ার পথে নকলা এবং নালিতাবাড়ী থানার মধ্যবর্তী মালিঝি (ভোগাই) নদী পার হওয়ার সময় নৌকা থেকে পড়ে তিনি নিখোঁজ হন।
পরে নকলা এবং নালিতাবাড়ী পুলিশ ও ফায়ার সার্ভিস খোঁজাখুঁজি করে মরদেহের কোন সন্ধ্যান পায়নি। এরপর থেকে সে নিখোঁজ ছিল। নিখোঁজ হওয়ার ১৫ দিন ফুলপুর উপজেলার ভাটপাড়া মালিজী নদীর বাইরাখালি ব্রীজ এলাকা মরদেহ উদ্ধারের খবর পেয়ে এখানে এসে পরিচয় শনাক্ত করেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, মরদেহ উদ্ধারের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।