মো.রফিকুল্লাহ চৌধুরী মানিক হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাটে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি ষাঁড় ও পিকাপসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে হালুয়াঘাট থানা পুলিশ।
গতকাল রাতে পার্শবর্তি ফুলপুর উপজেলা হতে অভিযান চালিয়ে চোর চক্রের চার সদস্যকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জের মাটিকাটা এলাকার জমির উদ্দিনের ছেলে আনিসুর রহমান (২৮) একই এলাকার চান মিয়ার ছেলে আব্দুল আলিম(৩০) হুতাপুর গাজীপুরের আবদুল হকের ছেলে মকবুল হোসেন শেখ (৪৫)। ময়মনসিংহের গফরগাও এলাকার মতিন মিয়ার ছেলে রতন মিয়া (৩৫)
হালুয়াঘাট থানা পুলিশ সূত্রে জানা যায় হালুয়াঘাট উপজেলার এলাকার কৃষক শাহিন মিয়া প্রতিদিনের মতো তার গোয়ালে গরু রেখে ঘুমাতে যান পরে অর্ধেক রাতে দেখতে পান গোয়ালে থাকা গরু নেই। পরে হালুয়াঘাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পেক্ষিতে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুজ্জামানের নেতৃত্বে এস আই আতাউর রহমান আজ সকালে হালুয়াঘাট উপজেলার পার্শ্ববর্তি ফুলপুর বাস স্ট্যান্ড থেকে অভিযান চালিয়ে চুরি যাওয়া ০১ টি ষাঁড় গরু, একটি সাদা পিকআপ গাড়ী-সহ চার জন কে আটক করে।
এ ব্যাপারে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুজ্জামন খান বলেন, চারজন আসামী গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

