মো.রফিকুল্লাহ চৌধুরী মানিক হালুয়াঘাট (ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাটে স্বেচ্ছাসেবী সংগঠন ধুরাইল ইউনিয়ন অনার্স স্টুডেন্ট’স এসোসিয়েশন এর নবগঠিত কমিটির অভিষেক ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধুরাইল ইউনিয়ন পরিষদ সভাক্ষকে “হৃদয়ের স্পন্দনে ভ্রাতৃত্বের বন্ধনে “এই প্রতিপাদ্য কে সামনে রেখে হালুয়াঘাটে স্বেচ্ছাসেবী সংগঠনের নবগঠিত কমিটির অভিষেক ও নবীন বরণ অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধুরাইল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. ওয়ারছি উদ্দিন সুমন।
আলোচনা সভা শেষে বিদায়ী সভাপতি মো. জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাব্বির মাহমুদ মুসাকে বিদায় স্মারক প্রদান করা হয়।
পরে নবীন শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্ঠা রাশেদুল ইসলাম রাশেদ, সাবেক সহ-সভাপতি রাসেল আহমেদ, পাবিয়িজুরী স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক ও ধুরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েদুর রহমান প্রমুখ।

