Durnitibarta.com
ঢাকাবুধবার , ১২ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

আড়াই লক্ষ টাকার মাদকসহ দুই কারবারী গ্রেফতার

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ১২, ২০২২ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহের হালুয়াঘাটে প্রায় আড়াই লক্ষ টাকার মাদকসহ দুই কারবারীকে গ্রেফতার করেছে জেলা মাদক জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ১০ বোতল মদ, ৬ কেজি গাঁজা, ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার শাকুয়াই গ্রামে অভিযান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক চন্দন গোপাল সুর। এসময় মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।পরিদর্শক চন্দন গোপাল সুর জানান দীর্ঘদিন যাবত আসামি রা সীমান্ত- বর্তী এলাকা থেকে মাদক এনে জেলার বিভিন্ন জায়গায় বিক্রি করত।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার শাকুয়াই গ্রামের খোরশেদ আলমের ছেলে নজরুল ইসলাম। ডিমাতলী গ্রামের মাহফুজ মিয়ার ছেলে মো. আবুল কালাম।

এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, দুইজনকে মাদকসহ গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং তাদের বিঙগ আদালতে সোপর্দ করা হয়েছে।