Durnitibarta.com
ঢাকারবিবার , ১৬ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে ভারতীয় মদ সহ গ্রেফতার ৩

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ১৬, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃরফিকুল্লাহ চৌধুরী মানিক হালুয়াঘাট ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের হালুয়াঘাটে ২২ বোতল ভারতিয় মদ সহ তিনজন কে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত ব্যক্তিরা হলেন- জামালপুরের বৈঠামারী এলাকার আরিফ হোসেন, আবু নাঈম এবং হালুয়াঘাট উপজেলার রুবেল।
হালুয়াঘাট থানার তদন্ত কর্মকর্তা ইমরান আল হোসেই এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবুল খায়ের এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ
হালুয়াঘাট গরুর বাজার মোড়ে অভিযান চালিয়ে ২২ বোতল মদসহ তাদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি)
শাহিনুজ্জামান খাঁন জানান, হালুয়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে ২২ বোতল ভারতীয় মদসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মাদক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।