Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ বিএনপির সমাবেশে বিনাভাড়ায় লোক পৌঁছে দেয়া রিকশা চালক আমিনুল ইসলাম’র পাশে জাতীয়তাবাদী হেল্প সেল

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ১৮, ২০২২ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ময়মনসিংহ ১৫ (অক্টোবর) শনিবার,বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বন্ধ ছিল গণপরিবহন। ছিল নানা ধরণের বাধা। তবুও ছোট ছোট গাড়িতে কিংবা নদীপথে ট্রলারে করে ময়মনসিংহ শহরে পৌঁছেছেন নেতাকর্মীরা।তবে শহরে আসার পর অনেকেই হেঁটে যেতে হয়েছে সমাবেশ স্থলে। তাদের মধ‍্যে অনেক লোককে নিজের রিকশায় বিনা ভাড়ায় পৌঁছে দিয়ে দলের নেতাকর্মীদের প্রশংসায় ভাসছেন আমিনুল ইসলাম (৫০) নামে এক রিকশাচালক।সমাবেশের আগের দিন শুক্রবার রাত ১০ টা থেকে পরদিন শনিবার দুপুর ২ টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থান থেকে পলিটেকনিক ইনস্টিটিউট পর্যন্ত বিনা ভাড়ায় কয়েকশো নেতাকর্মীকে পৌঁছে দিয়েছেন তিনি।গত রাত থেকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নজরে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।এরপরই স্থানীয় নেতাদেরকে ওই রিক্সা চালককে খোঁজে বের করার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।পরে তারে খুঁজে বের করেন স্থানীয় নেতারা। বিনা ভাড়ায় লোকজনকে সমাবেশে পৌঁছে দেওয়ার কারণ জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, আমি যখন থেকে ভোটার হয়েছি তখন থেকেই বিএনপিকেই ভোট দিয়ে আসছি। বিএনপির প্রতি আমার টান রয়েছে। খালেদা জিয়াকে আমি মা ডাকি।মায়ের মুক্তির জন্য ডাকা এ সমাবেশে মানুষকে পৌঁছে দিতে পেরে আমার আনন্দ লেগেছে। এই আমিনুল ইসলাম এর পাশে দাড়িয়েছে জাতীয়তাবাদী হেল্প সেল নামক সেচ্ছাসেবী সংগঠনটি সদস্য যুক্তরাজ্য বিএনপি নেতা শহীদুল ইসলাম মামুন,নুরুল আলম সবুজ, আজিম উদ্দিন। সোমবার বিকালে তার হাতে নগত আর্থিক উপহার পৌঁছেদেন জাতীয়তাবাদী হেল্প সেল ময়মনসিংহের জেলার সদস্য ও হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এমবি রায়হান,এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রদল নেতারা।
আমিনুল ইসলামের পাশে দাঁড়ানো ও খোজ খবর নেওয়া জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতীয়তাবাদী হেল্প সেলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।