Durnitibarta.com
ঢাকাবুধবার , ১৯ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ১৯, ২০২২ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

মো.রফিকুল্লাহ চৌধুরী মানিক হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের হালুয়াঘাটে সারা দেশের ন্যায় ধর্ষণ সহ সকল নারী নির্যাতন প্রতিরোধে নারী ধর্ষণ ও নারী নির্যাতন, মাদক, জুয়া,বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হালুয়াঘাট বিলডোরা বিট পুলিশ এর আয়োজনে বোধবার (১৯অক্টোবর) বিকালে বিলডোরা বাজারে তালদিঘি -মুন্সিরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে শাহীনের দুখানের সামনে হালুয়াঘাট থানার এস,আই মোবারক হোসেনের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিট পুলিশিং অনুষ্ঠনে সভাপতির বক্তব্যে ও উদ্বোধন অনুষ্ঠানে মোবারক হোসেন বিট পুলিশিংয়ের প্রয়োজনীয়তা এবং এর ব্যবহার নিয়ে আলোচনা করেন। তিনি বলেন বিট পুলিশিং এর ফলে জনগণ এখন থেকে পুলিশ বাহিনীর সেবা ইউনিয়ন পর্যায় থেকেই পাচ্ছেন । উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডে বিট পুলিশিং এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উপস্থিত বক্তাগণ বক্তব্যে বলেন ‘সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম নিঃসন্দেহে সরকারের একটি প্রশংসনীয় পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, এ পদক্ষেপের ফলে জনগণ পুলিশের কাছ থেকে আইনি সহায়তা অতিদ্রুত সময়ের মধ্যে ভোগ করতে পারেন।’ পুলিশের এ ধরনের উদ্যোগের জন্য হালুয়াঘাটের বিলডোরা বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি সকলকে ধর্ষণ সহ নারী নির্যাতন, মাদক,জুয়া,প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ করতে আহবান জানান।
এছাড়াও বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্ধসহ হালুয়াঘাট থানার পুলিশের এস, আই সঞ্জয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বিট পুলিশিং অনুষ্ঠনে উপস্থিত ছিলেন।