Durnitibarta.com
ঢাকাবুধবার , ১৯ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে গাছের খণ্ডাংশ পরে নিহত ১

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ১৯, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহে হালুয়াঘাটে ১৯ অক্টোবর বুধবার সকাল ১১ টায় উপজেলার গাজিরভিটা ইউনিয়নের সুমনিয়াপাড়া গ্রামে গাছের খণ্ডাংশ পরে একজন নিহত হওয়ার এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন (৩৫), সে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের জিগাতলা গ্রামের আঃ করিমের পুত্র।

জানাযায়, বিল্লাল ও ট্রলির ড্রাইভার মাসুদ তারা মিলেমিশে ট্রলি চালাত। ঘটনার সময় মাসুদ ট্রলিটি চালাচ্ছিল। হঠাৎ ট্রলিটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, বিল্লাল ট্রলি থেকে লাফ দিয়ে রাস্তার নিচে পরে যায়, ট্রলির মাঝে থাকা গাছের খণ্ডাংশ তার উপরে পরলে সে মারাত্মক আহত হয়।

উপস্থিত থাকা জনতা দ্রুত বিল্লালকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, নিহত ব্যক্তির লাশ থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।