মোঃরফিকুল্লাহ চৌধুরী মানিক হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের হালুয়াঘাট সোয়ারীকান্দা মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ। আটকরা হলেন, ধুরাইল ইউনিয়নের উত্তর রামনগর ঝাউগড়া গ্রামের মৃত আবুল কাশেম’র পুত্র আলমগীর হোসেন (৪০) ও উত্তর রামনগর বনপাড়া গ্রামের মো. উমর আলীর পুত্র আছাদুল (৩০)।
শনিবার দুপুরে আটককৃতদের আদালতে পেরণ করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বাহিরশিমূল এলাকার পূর্বে সোয়ারীকান্দা মোড় এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করার সময় তাদের আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

