Durnitibarta.com
ঢাকাসোমবার , ৩১ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে বিএনপির সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ৩১, ২০২২ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সম্মেলনকে ঘিরে ইউনিয়ন নেতা কর্মীদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা বিএনপি। সোমবার(৩১ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলার নতুন বাস স্ট্যান্ড শ্যামলী কাউন্টারের সামনে দলীয় কার্যালয়ে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়,উপজেলার বিএনপি’র আয়োজনে আগামী (৫ নভেম্বর) শনিবার উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। কর্মী সম্মেলনকে সফল করতে ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার সকল নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির অন্যতম যুগ্ন আহবায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেল।বিএনপির নেতা আনোয়ার হোসেন মেম্বার, এখলাছ উদ্দিন মাষ্টার, উপেজলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন খান হীরা, সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তার হোসেন সরকার, তুহিন,ছাত্র নেতা ফয়সাল খান, আল-আমিন,নুরে আলম জনি
এছারাও হালুয়াঘাট বিএনপি, যুবদল,ছাত্র দল,সেচ্ছাসেবক দল সহ উপজেলার পৌর ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেত্বীবৃন্দ উপস্থিত ছিলেন।