মোঃরফিকুল্লাহ চৌধুরী মানিক হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে (২ নভেম্বর) বোধবার সারে ১২টার দিকে বিক্ষোভ মিছিল শুরু করেছে হালুয়াঘাট বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
ময়মনসিংহ উত্তর জেলার সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেলের নির্দেশে হালুয়াঘাট উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন খান হীরা ও সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তার সরকার মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি হালুয়াঘাট-ময়মনসিংহ রোড পদচারণা করে পুনরায় বিএনপির নতুন বাস স্ট্যান্ডে অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে সাজ্জাত হোসেন খান হীরা বলেন, বিএনপির আন্দোলন দেখে ভীত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আইন-আদালতকে ব্যবহার করছে বিরোধী দলকে নির্যাতনের হাতিয়ার হিসেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু যতই নির্যাতন করুন না কেন, আইনশৃঙ্খলা বাহিনী ও আইন-আদালতকে ব্যবহার করে সরকারের শেষ রক্ষা হবে না। সরকার এক অজানা ভয় থেকে তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে। পতনের ভয় থেকেই এসব করছে।
মিছিল থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে বিএনপির নেতা আনোয়ার মেম্বার, সিরাজুল ইসলাম, বিপ্লব, মোল্লাহ মোঃ আল সাবরি মনি,দুলাল,কফিল,গোলাম মোস্তফা,ফয়সাল খান,তুহিন ,দেলুয়ার,সাবেক ছাত্রনেতা, সুমন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তফা মনোয়ার আলামিন, পৌর ছাত্রদলে আহবায়ক নুরে আরম জনি,প্রমুখ উপস্থিত ছিলেন।

