Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ প্রেস ব্রিফিং

প্রতিবেদক
Mym Office
নভেম্বর ১৫, ২০২২ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

মো.রফিকুল্লাহ চৌধুরী মানিক, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় প্রযুক্তি নির্ভর এবং জনবান্ধন নাগরিক সেবাকে জনগণের কাছে পৌঁছে দিতে দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করেছে হালুয়াঘাট উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা পরিষদ চত্বরে দিন ব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. সোহেল রানা।
এসময় সভায় জানানো হয় , প্যাভিলিয়ান-১ (উদ্ভাবনী উদ্যোগ এবং স্টার্ট আপ) ৩টি,প্যাভিলিয়ন-২ (ডিজিটাল সেবা) ৬টি,প্যাভিলিয়ন-৩ (হাতের মুঠোয় সেবা) ৬টি এবং প্যাভিলিয়ন-৪ (শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান) ৬ টি স্টল সহ মোট ২১ টি স্টল থাকবে উদ্ভাবনী মেলায়। এছাড়া ডিজিটাল উদ্ভাবনী মেলায় অনলাইনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে,
মতবিনিময় সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে দাঁড় করাতে সরকার প্রযুক্তিবান্ধব নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। এতে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিবে।