মো.রফিকুল্লাহ চৌধুরী মানিক হালুয়াঘাট প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাটে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা করা হয়ছে। বুধবার(১৬নভেম্বর)সকালে মেলা উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে।
উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা । অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ সাইফুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার সুত্রধর, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম ব্যাগ ,লিফ নজরুল ইসলাম প্রমুখ
ডিজিটাল এই মেলায় উপজেলার বিভিন্ন বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেন।

