Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ২ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে এডভান্স মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
Mym Office
ডিসেম্বর ২, ২০২২ ১২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃরফিকুল্লাহ চৌধুরী মানিক হালুয়াঘাট প্রতিনিধি ঃ

ময়মনসিংহের হালুয়াঘাটের এডভান্স মডেল হাইস্কুল প্রাঙ্গণে ছাত্র ছাত্রী, অভিভাবক, পরিচালনা পর্ষদ ও শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর মধ্যে মত বিনিময়ের লক্ষ্যে
বৃহস্পতিবার ( ১লা ডিসেম্বর) দুপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ হিল্লোল ফেরদৌস, প্রধান অতিথি হিসাবে হালুয়াঘাট পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম ভূইয়া উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন,হালুয়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুজ্জামান খান,উপজেলা একাডেমি সুপারভাইজার মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান স্বাধীন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর নুরু নবী সহ অন্য কাউন্সিলর বৃন্দ।
প্রধান অতিথি বলেন, শিক্ষার মানোন্নয়নে পরিচালনা পরির্ষদ, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে। বর্তমান শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছেন। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপন করেছেন যাতে অতি সহজেই তারা অল্প খরচে লেখা পড়ার সুযোগ পায়।
বিশেষ অতিথি হালুয়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বক্তব্য বলেন, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকদের ও দায়িত্ব রয়েছে।তাই অভিভাবকদের নিজ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিভির পর্যবেক্ষণ ও তদারকি করতে হবে।
বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, এ সমাবেশের মাধ্যমে অভিভাবকদের চিন্তা চেতনা,পরামর্শ ও অভিযোগ ভবিষ্যতে স্কুলের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ,অভিভাবকবৃন্দ সহ সম্মানিত শিক্ষক মন্ডলী।