Durnitibarta.com
ঢাকারবিবার , ৪ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাট প্রেসক্লাব থেকে ১৪ জনের পদত্যাগ

প্রতিবেদক
Mym Office
ডিসেম্বর ৪, ২০২২ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

মোঃরফিকুল্লাহ চৌধুরী মানিক হালুয়াঘাট প্রতিনিধিঃ
অনিয়ম আর স্বেচ্ছাচারিতার অভিযোগে ময়মনসিংহের হালুয়াঘাট প্রসক্লাব থেকে ২২ জন সদস্যের মধ্যে ১৪ জন সদস্যই পদত্যাগ করার ঘটনা ঘটেছে। গত ৩ ডিসেম্বর শনিবার হালুয়াঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক বরাবরে লিখিতভাবে একযোগে উক্ত পদত্যাগ পত্র প্রদান করা হয়। পদত্যাগ পত্র গ্রহণ করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জোটন চন্দ্র ঘোষ। পদত্যাগকৃত সদস্যরা হলেন, মোঃ বাবুল হোসেন ( দৈনিক ভোরের কাগজ), মোঃ আব্দুর রাজ্জাক (দৈনিক ইত্তেফাক), ওমর ফারুক সুমন ( আনন্দ টিভি, দৈনিক মানবজীবন), আব্দুল হক লিটন (বিজয় টিভি, দৈনিক আমাদের সময়), শুভাশীষ সরকার শুভ ( দৈনিক ব্রম্মপুত্র এক্সপ্রেস), মাজহারুল ইসলাম মিশু ( দৈনিক কালের কন্ঠ), সাইদুর রহমান রাজু ( দৈনিক বাংলাদেশ প্রতিদিন), এম এ খালেক (এশিয়ান টিভি, দৈনিক সময়ের আলো), এম এ মালেক ( দৈনিক আজকালের খবর, চ্যানেল এস), মোঃ আব্দুল আউয়াল ( দৈনিক মানবকন্ঠ), মোঃ জুলফিকার আলী জুলমত ( দৈনিক কালবেলা), মোঃ আনসারুল হক রাসেল ( দৈনিক আলোকিত সকাল), দুলাল রায় ( দৈনিক ঢাকার ডাক), মোঃ শাহাদাৎ হোসেন ( দৈনিক দিগন্ত বাংলা)।