মো.রফিকুল্লাহ চৌধুরী মানিক,হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাটে ক্ষুদ্র জাতিসত্ত্বা,নৃ-গোষ্ঠি সম্প্রদায়ভূক্ত শিক্ষার্থী ও পরিবারের জীবনমান উন্নয়ন উপখাতের বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে।
রবিবার(৪ ডিসেম্বর)সকালে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে রাংরাপাড়া কালচারাল একাডেমী হলরুমে ক্ষুদ্র জাতিসত্ত্বা,নৃ-গোষ্ঠি সম্প্রদায়ভূক্ত শিক্ষার্থী ও পরিবারের জীবনমান উন্নয়ন উপখাতের উপজেলায় ৫৫ জনকে চার হাজার টাকা করে বিশেষ অনুদান বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জুয়েল আরেং।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.খায়রুল আলম ভূঞা,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোর্শেদ আনোয়ার খোকন,ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি.ভদ্র ম্রং,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহমান,সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.আওয়াদ হোসেন,উপজেলা যুবলীগের আহবায়ক মো.নাজিম উদ্দিন আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মি.জেমস জর্নেশ চিরান।

