হালুয়াঘাট প্রতিনিধিঃ ময়মনসিংহের হালুয়াঘাটে কারিগরি শাখায় উপজেলায় বরাবরের মতো এবারো শীর্ষস্থান ধরে রেখেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘কুতিকুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ’। এইচএসসি পরীক্ষায় অত্র কলেজ থেকে এ বছর ১ শত ৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১শত ৩৮ জন। শুধু তাই নয় জিপিএ-৫ পেয়েছেন ১০জন শিক্ষার্থী। পাশের শতকরা হার ৯৫.৮৩ ভাগ। প্রতিষ্ঠানের এমন সাফল্যে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব (গ্রেড-১) ড. এস এম মুনজুরুল হান্নান খান। এ বিষয়ে তিনি বলেন, আমি ২০০৩ সালে এ কলেজটি প্রতিষ্ঠা করেছিলাম। আমার স্বপ্ন ছিলো প্রত্যন্ত এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো পৌঁছে দেওয়া। আমি সবসময় মনে করি গ্রামের মানুষের শিক্ষার প্রতি প্রবল আগ্রহ। আমার কলেজ থেকে শিক্ষার্থীরা লেখাপড়া করে সরকারি/বেসরকারি চাকুরী করছে। আমার এলাকার নাম উজ্জল করছে। আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই কলেজের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকদের। সবার ঐকান্তিক প্রচেষ্ঠায় এগিয়ে যাচ্ছে কুতিকুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। সুজিত মজুমদার, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ বিষয়ে বলেন, প্রতিবছরের মতো এবারো আমরা উপজেলায় ফলাফলে শীর্ষস্থান ধরে রাখতে পেরেছি, সে জন্য আমরা খুবই আনন্দিত। আমরা সবসময় চাই আমাদের ছাত্র-ছাত্রীদের নিয়মিত পরিচর্যার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে তাদের মেধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে একটি ভিত্তি গড়ে দিতে। আমাদের কলেজের আনন্দ মুখর আধুনিক পাঠদান পদ্ধতির কারণে ছাত্র-ছাত্রীরা নিজ উৎসাহে কলেজে আসে। বিশেষ কৃতজ্ঞতা আমাদের কলেজের প্রতিষ্ঠাতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ড. এস এম মুনজুরুল হান্নান খান স্যার এর প্রতি। উনি যদি এই কলেজ প্রতিষ্ঠা না করতেন তাহলে আজ এই এলাকার মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকতো। উনার এই মহতি উদ্যোগ আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব (গ্রেড-১) ড. এস এম মুনজুরুল হান্নান খান ২০০৩ সালে উপজেলার ধারা ইউনিয়নের কুতিকুড়া গ্রামে কলেজটি প্রতিষ্ঠা করেন। উনার ঐকান্তিক প্রচেষ্ঠায় ২০০৫ সালে কলেজটিতে কৃষি ডিপ্লোমা ও ২০০৮ সালে ভোকেশনাল শাখা চালু হয়। ২০১০ সালে কলেজটির বিএম শাখা ও ২০১৯ সালে কৃষি ডিপ্লোমা শাখাটি এমপিও ভুক্ত হয়। ২০২১ সালে কারিগরি শাখায় অনুষ্ঠিত এইচ এস সি পরীক্ষার ফলাফলে উপজেলায় প্রথম স্থান অধিকার করে কুতিকুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজের উন্নয়নের জন্য সভাপতি সকলের সহযোগিতা কামনা করেন।

