Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাট-ধোবাউরায় আ’লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর আগাম গণসংযোগ

প্রতিবেদক
Mym Office
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগাম গণসংযোগ ও প্রচারণায় নেমেছেন ধোবাউরা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য নিঃশেষ দ্রং বৃহসপতিবার দিনব্যাপী ধোবাউরা উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোয়াতলা,বাঘবেড় ইউনিয়ন,ধোবাউরা সদর সহ বিভিন্ন গ্রামে ও হাট বাজারে ব্যাপক গণসংযোগ করেন তিনি। ময়মনসিংহ -১ (হালুয়াঘাট -ধোবাউরা ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি। তার সাথে প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জানা যায়,গত এক সপ্তাহজুড়ে ধোবাউরা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে উপজেলার গোয়াতলা ইউনিয়নে গণসংযোগে যান আ’লীগ কার্যকরী কমিটির সদস্য নিঃশেষ দ্রং। ওই ইউনিয়নে প্রয়াত আ’লীগ নেতাদের স্মরণ করে দোয়া এবং গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি। তার উপস্থিতিতে উৎসুক জনতার ঢল নামে। দলীয় নেতাকর্মীদের মাঝেও প্রাণচাঞ্চল্য দেখা যায়। গনসংযোগকালে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান নিঃশেষ দ্রং।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের অধ্যাপক আশীষ কুমার হুর,সাবেক সহ-সভাপতি ধোবাউরা উপজেলা শাখা,ডা.আসাদুজ্জামান সাগর,আহব্বায়ক,যুবলীগ ধোবাউড়া উপজেলা শাখা, আশরাফ সাইদি মামুন আহবায়ক, জাতীয় শ্রমিক লীগ,ধোবাউড়া উপজেলা শাখা।পিপলু মানখিন যুগ্ম আহবায়ক, জাতীয় শ্রমিক লীগ,ধোবাউড়া উপজেলা শাখা।সদরুল আমীন কালাম তালুকদার সভাপতি, গোয়াতলা ইউনিয়ন আওয়ামী লীগ আব্দুল শদিক তালুকদার সেক্রেটারী, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ বাঘবেড় ইউনিয়ন। মো. রুবেল সভাপতি, জাতীয় শ্রমিক লীগ বাঘবেড় ইউনিয়ন শাখা ।তরিকুল ইসলাম লিটন সভাপতি, গোয়াতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ। মো. চান মিঞা সভাপতি, শ্রমিক লীগ, গোয়াতলা ইউনিয়ন শাখা । মো. মোজাম্মেল হুসেন সেক্রেটারী, জাতীয় শ্রমিক লীগ, গোয়াতলা ইউনিয়ন শাখা। বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক সহ দলীয় নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।
ধোবাউরা উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য নিঃশেষ দ্রং বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য। জনগনের কল্যাণের জন্যই আমার রাজনীতি। কিন্তু কখনো কোন অন্যায় করিনি। দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেইনি। নিজের কষ্টে উপার্জিত অর্থ মানুষের কল্যানে ব্যায় করি। হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারকে শীতের মাঝে কম্বল উপহার দিয়েছি, আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আমি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা (আপার) নির্দেশে আমি দলীয় নেতাকর্মীদের নিয়ে আগাম প্রচারণা ও গণসংযোগ করছি।সাধারণ জনতা আমার আহবানে ব্যাপক সাড়া দিচ্ছে।