তপু রায়হান রাব্বি :
ময়মনসিংহের ফুলপুরে ১০০ বস্তা সরকারি বিএডিসির ডিএপি পটাশ সার প্রশাসন কর্তৃক জব্দ করে পরবর্তী সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকের মাঝে বিক্রি করা হয়েছে।
উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন বাজার সংলগ্নে রবিবার(১৮ জানুয়ারী) বিকালে বিএডিসির ডিএপি ১০০ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) সার ভর্তি একটি ট্রলি অবস্থান কালে স্থানীয় জনগণ কর্তৃক সন্দেহ হলে স্থানীয় জনগণ আটক করে তাৎক্ষণিক উপজেলা উপ – সহকারী কৃষি অফিসার মুস্তাক আহমেদ ও সাইফুল ইসলাম কে খবর দেন। পরবর্তীতে খবর পেয়ে উপজেলা কৃষি অফিসার সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম ও উপজেলা কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালিক ও বৈধ কাগজপত্র না থাকায় উক্ত সার জব্দ করা হয়। জব্দকৃত সার বাজেয়াপ্ত করে পরবর্তীতে স্থানীয় সাধারণ কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। উল্লেখ্য মালিক না পাওয়ার কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু । আরো জানান সার অবৈধভাবে অসৎ উদ্দেশ্যে ময়মনসিংহ জেলার সদর উপজেলার বোররচর ইউনিয়ন থেকে বিক্রির উদ্দেশ্যে ফুলপুর উপজেলার ভাইটকান্দি বাজারে নিয়ে আসা হয় বলে প্রতিয়মান। সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক কার্যক্রমের উপর অত্র শাখার নজরদারি অব্যাহত রয়েছে।

