তপু রায়হান রাব্বি :
বিএনপি ক্ষমতায় গেলে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে, আর আগেও বিএনপি সব সময় দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ঢাল হিসেবে কাজ করে গেছে । সোমবার (১৯ জানুয়ারী) দুপুরে ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চিতুলিয়া গ্রামের গারো সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন, ১৪৭ সংসদীয়, ময়মনসিংহ-২(ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।
এই সময় তিনি তারেক রহমানের নেতৃত্বে একটি ইনক্লুসিভ ও পজিটিভ বাংলাদেশ বিনির্মাণের পথে গারো ও অন্যান্য ক্ষুদ্র জাতি-গোষ্ঠীকে বিএনপির সঙ্গে থাকার আহ্বান জানান। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ একরাম হোনের চৌধুরী পান্না সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

