আবদুল কাদির :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি/২৬) বিকেলে গৌরীপুর উপজেলার ঐতিহ্যবাহী রামগোপালপুর পি. জে. কে উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ১০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অনুরাগী মোঃ খোকন মিয়া। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য মোশাররফ হোসেন, শহীদ মিয়া, মো. ওবাইদুল ইসলাম এবং পলি আক্তারসহ স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।এ সময় অতিথিরা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

