Durnitibarta.com
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আত্মকর্মসংস্থানে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম: হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রতিবেদক
Editor
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

আবদুল কাদির :

ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে হতদরিদ্র মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি/২৬) রাতে পৌর শহরের কালিপুর এলাকায় অবস্থিত গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের অস্থায়ী কার্যালয়ে এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হিরা। এ সময় সংগঠনের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সহসভাপতি মোঃ হুমায়ুন কবির, সাবেক সহসভাপতি মোঃ আলী হায়দার রবিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ শামীম খান, সাবেক সহ-সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য মোঃ আনোয়ার হোসেন শাহীন, মোঃ মাহফুজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।