Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ৮ মার্চ ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেফতার

প্রতিবেদক
Khairul Islam Alamin
মার্চ ৮, ২০২২ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলপুরে যুদ্ধাপরাধ মামলায় আব্দুর রশিদ (৮৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃত আব্দুর রশিদ সরকার উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দারুয়ারি গ্রামের মৃত তরিফ উদ্দিন সরকার ও মৃত আইতন নেছার ছেলে। মঙ্গলবার (৮ মার্চ( দুপুর এক টার পৌর শহরের আমুয়াকান্দা পয়ারী রোড এলাকার তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ১৮ জানুয়ারী তার বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে গ্রেফতারী পরোয়ানা জারি করে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্নীতি বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, গ্রেপ্তারী পরোয়ানা জারির বিষয়টি জানার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া এই ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।