Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ৭ এপ্রিল ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বাসাস হালুয়াঘাট শাখার সাথে নতুন ইউএনওর মতবিনিময়

প্রতিবেদক
Khairul Islam Alamin
এপ্রিল ৭, ২০২২ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রফিকুল্লাহ চৌধুরী মানিক, হালুয়াঘাট প্রতিনিধিঃ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানার সাথে বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) সদস্যদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো, তৌহিদুর রহমান সহ সাংবাদিক সমিতির সভাপতি মোঃ বাবুল হোসেন (ভোরের কাগজ), সহ-সভাপতি জুলফিকার আলী জুলমত (দিনকাল), সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হক লিটন (আমাদের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক রাসেল (আলোকিত সকাল), সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল্লাহ চৌধুরী মানিক (বাংলাদেশের খবর), কোষাধ্যক্ষ মোঃ ওমর ফারুক আকাশ (ভোরের ডাক), শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক মোঃ আলিমুল ইসলাম (খবর পত্র), নির্বাহী সদস্য মোঃ আব্দুর রাজ্জাক(ইত্তেফাক), মোঃ শাহাদত আলী (দিগন্ত বাংলা) তরিকুল্লাহ আশরাফী (প্রতিদিনের সংবাদ,ডেইলি ইন্ডাস্ট্রি), জিএম সারোয়ার (জনবাণী), মোঃ জাকিরুল ইসলাম (আজকের পত্রিকা) প্রমূখ। উপস্থিত ছিলেন।

৩১ তম বিসিএসের এ কর্মকর্তা হালুয়াঘাট উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।এসময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বিষয়ে মুক্ত আলোচনা করেন।

নবাগত নির্বাহী কর্মকর্তা সেগুলো বাস্তবায়ন করার আশ্বাস দেন । এছাড়াও সীমান্তবর্তী এ উপজেলার উত্তরোত্তর উন্নতি ঘটবে বলে মনে করেন। এর আগে তিনি নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন।