Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জেনেভা ক্যাম্পের ‘শীর্ষ মাদক কারবারি’ সেলিম গ্রেফতার

প্রতিবেদক
খাইরুল ইসলাম আল আমিন
আগস্ট ২০, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী ও শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিমকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের গোপন আস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

র‍্যাব-২-এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস জানান, জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী ও মাদক কারবারি চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিমকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ ৩৫টির বেশি মামলা রয়েছে।

এএনএ