Durnitibarta.com
ঢাকাশনিবার , ২৮ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ধুরাইল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ২৮, ২০২৩ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি :

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ধুরাইল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার ধুরাইল জাফরারুল উলুম আলীম মাদ্রাসা মাঠে এ আয়োজন করে ধুরাইল ইউনিয়ন আওয়ামী লীগ। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু সিদ্দিক মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েদুর রহমান বিএসসি এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং ।
এসময় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হালুয়াঘাট পৌর মেয়র খায়রুল আলম ভূঞা। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ আনোয়ার খোকন, ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. ওয়ারিছ উদ্দিন সুমন, হালুয়াঘাট উপজেলা যুবলীগের আহবায়ক নাজীম উদ্দিন প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ধুরাইল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।