Durnitibarta.com
ঢাকাশনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের

প্রতিবেদক
Mym Office
ডিসেম্বর ১৬, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ॥ জমির সীমানা নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ওমর আলী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলার উচাখিলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওমর আলী ওই ইউনিয়নের হাসের আলগী গ্রামের মৃত কলম শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ওমর আলীর সঙ্গে প্রতিবেশী গিয়াস উদ্দিন এর জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকালে গিয়াস উদ্দিন এর ছেলে সিরাজুল (২৮) এর সাথে ঝগড়া ও মারামারির সৃষ্টি হয়। এক পর্যায়ে মারামারির মধ্যে ওমর আলী মাটিতে পড়ে যায়। পরবর্তীতে পরিবার ও স্থানীয় লোকজন নাড়ী পরীক্ষা করে দেখেন যে, তিনি মৃতুবরণ করেছেন।

ঈশ্বরগঞ্জ থানার তদন্ত ওসি ফরিদ আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরিরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিরাজুল নামের একজনকে আটক করা হয়েছে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।