Durnitibarta.com
ঢাকারবিবার , ৯ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের এডিএম কোর্টের পেশকার আব্দুল খালিকের মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ৯, ২০২২ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

আবুল কাশেম রুমন, সিলেট:

সিলেটের এডিএম কোর্টের পেশকার আব্দুল খালিকের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ৯ অক্টোবর (রোববার) বাদ জোহর সিলেট নগরীর জালালাবাদে তিনির নিজ বাস ভবনে কোরআনে খতম, মিলাদ ও মোনাজাত, শিরনী বিতরণে আয়োজন করা হয়।

ওই সময় মোনাজাত করেন জালালাবাদ জামে মসজিদের খতিব মাও. শোয়াইব রহমান। জানা যায়, মরহুম আব্দুল খালিক জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের ডাক্তার আরফি বিল্লার পিতা। তিনির গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলা ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়নের নিজ ঢাকাদক্ষিণ কাজি বাড়িতে।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমের আত্মীয় -স্বজন ও শুভাকাঙ্খীরা অংশ গ্রহণ করে। এ সময় মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন।