Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁওতে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

প্রতিবেদক
Khairul Islam Alamin
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের মিয়াজী পাড়া এলাকা থেকে রক্তাক্ত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরী করে। লাশের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ইতোমধ্যে সিআইডি ফরেনসিক বিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে রওনা দিয়েছে। স্থানীয় ওয়ার্ড মেম্বার ওসমান সরওয়ার জানান, তার বাড়ির পার্শ্ববর্তী এক বাড়ির সুপারী বাগানে ২৫/২৬ বছর বয়সী এক যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী তাকে খবর দেয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। লাশের পরিচয় ও ঘটনায় জড়িতদের সনাক্তকরণে কাজ চালিয়ে যাচ্ছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি সংস্থা।